হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬

হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ |
হামে আক্রান্ত শিশুসন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন মুশফিকুর রহমান নামের এক জুলাইযোদ্ধা। তার পোস্টটি ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ২০২৪-এর জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে রাজপথে নানা সহিংসতায় যুক্ত হন এই জুলাইযোদ্ধা। তার মত অনেকের সম্মিলিত সংঘাতে পতন ঘটে শেখ হাসিনার সরকার- যে সরকারের সময় সংক্রামক রোগের হার নেমে এসেছিল প্রায় শূন্যের ঘরে; যার সময় বিনামূল্যের টিকা পেয়েছিল শিশুরা। সেই শেখ হাসিনার সরকারের বিদায় ঘটিয়ে ক্ষমতায় বসানো হয় ড. ইউনূসকে। যিনি শেখ হাসিনার সরকারের সময়কার টিকাদান কর্মসূচি বন্ধ করে দেওয়ায় আজ হাম, নিউমোনিয়াসহ সংক্রামক রোগে শিশুমৃত্যুর হার বেড়েছে, দেশজুড়ে স্বাস্থ্যখাতে দেখা দিয়েছে চরম বিপর্যয়। যাদের কারণে

এই বিপর্যয়, তাদের একজন মুশফিক, যিনি আজ নিজের শিশুর রোগে আক্রান্ত হওয়ায় এমন আক্ষেপ করছেন; আর এ নিয়ে নেটিজেনরা তাকে তুলোধুনা করছেন। সরকার পতনের সাথে সাথে নিজের ও পরিবারের পাশাপাশি দেশের মানুষকে যে ঝুঁকিতে ফেলেছে জুলাইযোদ্ধারা, সে কথা তুলে ধরেছেন অনেকেই। তার পোস্টের সূত্রে অনেকেই লিখেছেন, রাষ্ট্র তোমার সন্তানকে হাম দেয়নি, তুমিই তোমার সন্তানের জন্য হামকে ডেকে এনেছো জুলাইর মাধ্যমে। মুশফিক তার পোস্টে সন্তানের অসুস্থতার বর্ণনা দিয়ে লিখেছেন, জন্মের পর থেকে শিশুটি ছিল শান্ত স্বভাবের এবং খুব কমই কান্না করত। তবে অসুস্থ হওয়ার পর থেকে শিশুটির আচরণে পরিবর্তন দেখা যায় এবং সে দীর্ঘ সময় ধরে কান্না করছে বলে উল্লেখ করেন তিনি। মুশফিক জানান,

প্রথমে তার সন্তানের জ্বর দেখা দেয় এবং পরে পরীক্ষা-নিরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে। পরবর্তীতে শিশুটির শরীরে হাম দেখা দেয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। পোস্টে সংযুক্ত একটি ছবিতে দেখা যায়, তিনি তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছেন। সন্তানের শারীরিক অবস্থার অবনতি এবং কষ্টের বিষয়টি তুলে ধরে তিনি গভীর আবেগ প্রকাশ করেন। মুশফিক বলেন, বিয়ের ছয় বছর পর আমাদের ছেলে হয়েছে। কী সুন্দর দেখতে আমার ছেলেটা। সেই সুন্দর শরীরের প্রতিটা জায়গায় এখন হাম। হাসি সে ভুলে গেছে, এখন তার ভাষাই হলো কান্না। আজ সারা দিন অনেক কেঁদেছি। ছেলের কাছে মাফ চেয়েছি বহুবার। এই দেশে তাকে জন্ম দেবার জন্য মাফ চেয়েছি। হাম মহামারি হয়ে আমার

সন্তানের শরীরে চলে এসেছে। সরি বাবা, আমি সত্যি অনেক সরি। উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে হামের টিকার তীব্র ঘাটতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব বাড়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের আমলে দীর্ঘদিন হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি, যার ফলে প্রচণ্ড সংকট তৈরি হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ প্রতিরোধে ৯০-৯৫ শতাংশ টিকাদানের প্রয়োজন হলেও, ড. ইউনূসের সময়ে তা ৬০ শতাংশের নিচে নেমে এসেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল আরেকটি মার্কিন রণতরি হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে, চাল উৎপাদনে ৭০ লাখ টন ঘাটতির সম্ভাবনা ঝিনাইদহ সীমান্তে আফগান নাগরিকের লাশ উদ্ধার: “বাংলাদেশে এলেন কীভাবে?”; রহস্যময় ঘটনা সীমান্ত এলাকায় শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী শাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল এক টাকার সম্পদ থাকলেও দিতে হবে কর অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির উপর টমেটো সস ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার!