জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
কারাগারে আটক অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় ফরমে নিজের স্বাক্ষর করার অনুমতি চেয়ে বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করেছেন তিনি। আবেদনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) প্রতি নির্দেশনা এবং এ বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে এই আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। এর আগে গত রোববার (১২ এপ্রিল) ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন

জমা দেন। সেখানে উল্লেখ করা হয়, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। কিন্তু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে থাকায় জেল কোড অনুসরণ করে তার স্বাক্ষর সংগ্রহের জন্য প্রশাসনিক অনুমতির প্রয়োজন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমন পেশাজীবী এই শীর্ষ সংগঠনের নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থী হওয়ার প্রাথমিক ধাপ হিসেবে তার স্বাক্ষর প্রয়োজন, যার অনুমতি চেয়ে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছি। উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য। বর্তমানে তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে

এবং তিনি কারাবন্দি অবস্থায় আছেন। বন্দি থাকলেও আইনজীবী হিসেবে নিজের পেশাজীবী সংগঠনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে