ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আগেভাগেই গ্রামের পথে রওনা হচ্ছেন। গতকালের মতো আজ শনিবারও ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সরকারি ছুটি শুরু হবে ১৭ই মার্চ থেকে। তবে শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনেকেই এখনই বাড়ির পথে যাত্রা করছেন। বিশেষ করে চাকরিজীবীরা আগেভাগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন, যাতে ঈদের সময়টা স্বজনদের সঙ্গে নিশ্চিন্তে কাটানো যায়। শনিবার সকাল থেকেই কমলাপুর স্টেশনজুড়ে ছিল ব্যস্ততা। ট্রেন ধরতে যাত্রীদের অপেক্ষা, প্ল্যাটফরমজুড়ে লাগেজ হাতে পরিবারগুলোর ছোটাছুটি—সব মিলিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও বাড়তে থাকে। তবে স্বস্তির বিষয় হলো,

টিকিট সংগ্রহে তেমন কোনো ঝামেলা হয়নি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। রাজশাহী যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল বাসেত। বাড়ি ফেরার আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, ছুটি হওয়ায় সহপাঠীদের অনেকেই আগেই বাড়ি চলে গেছে। আমি আজ যাচ্ছি। ভোগান্তি এড়াতেই একটু আগে রওনা দিচ্ছি। বাসের তুলনায় ট্রেনে যাতায়াত কিছুটা নিরাপদ বলেই মনে হয়। পরিবারের সদস্যদের দিনাজপুরগামী ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছেন বেসরকারি চাকরিজীবী মো. শাহরিয়ার। তিনি বলেন, সরকারি ছুটি শুরু হবে ১৭ই মার্চ থেকে। তখন ভিড় ও ভোগান্তি বাড়তে পারে। তাই পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী ফখরুল মির্জা পুরো পরিবার নিয়ে গ্রামের

উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বলেন, ঈদের আগে একটু বেশি ছুটি নিয়েছি। কারণ ঈদের পরপরই আবার ঢাকায় ফিরতে হবে। ছেলে-মেয়েদেরও স্কুল বন্ধ রয়েছে, তাই সবাইকে নিয়েই বাড়ি যাচ্ছি। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। স্টেশনের প্রবেশপথে দুই ধাপে টিকিট পরীক্ষা করে যাত্রীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিনা টিকিটে কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আফতাব আহমেদ জানান, ঈদযাত্রা শৃঙ্খলাপূর্ণ রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ কারণে প্রবেশমুখেই দুই ধাপে টিকিট পরীক্ষা করা হচ্ছে এবং বিনা টিকিটে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০টি

আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনে মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে রয়েছে ১৬ হাজার ১৯৪টি এবং পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে রয়েছে ১২ হাজার ৭৩২টি আসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ