টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
টাইটানিকের বিখ্যাত একটি দৃশ্যের আদলে তৈরি করা ভাস্কর্যটিতে দেখা যায়, একটি জাহাজের মনুমেন্টের সামনে দুই হাত মেলে দাঁড়িয়ে আছেন এপস্টিন। আর তার পেছনে হাত স্পর্শ করে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। প্রয়াত শিশু যৌন নীপিড়ক ও নারী পাচারকারী জেফ্রি এপস্টিনের সঙ্গে সখ্যতার অভিযোগে সমালোচনা যেন পিছু ছাড়ছে না প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সফরেও এপস্টিন কাণ্ডে নাম ওঠায় বিভিন্ন সময় বিদ্রূপের শিকার হয়েছেন ট্রাম্প। এসব কিছু ছাপিয়ে এবার রাজধানী ওয়াশিংটন ডি. সি. এর ন্যাশনাল মলে দেখা গেল টাইটানিক সিনেমার একটি রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প ও এপস্টিনের ভাস্কর্য। ব্যাঙ্গাত্মক এ ভাস্কর্যটি তৈরি করেছে বেনামী শিল্পগোষ্ঠীর সংগঠন ‘দ্য সিক্রেট হ্যান্ডশেক।’ টাইটানিকের নায়ক চরিত্র জ্যাকের একটি ডায়লগের অনুকরণে

ভাস্কর্যটির নাম রাখা হয়েছে ‘দ্য কিং অব দ্য ওয়ার্ল্ড।‘ সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, মঙ্গলবার মলের সামনে ১২ফুট উচ্চতার ভাস্কর্যটি স্থাপন করা হয়। টাইটানিকের বিখ্যাত একটি দৃশ্যের আদলে তৈরি করা ভাস্কর্যটিতে দেখা যায়, একটি জাহাজের মনুমেন্টের সামনে দুই হাত মেলে দাঁড়িয়ে আছেন এপস্টিন। আর তার পেছনে হাত স্পর্শ করে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। টাইটানিক সিনেমার চরিত্র নায়ক জ্যাক ও নায়িকা রোজকে একপর্যায়ে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সিনেমার ওই অংশে জ্যাক চিৎকার করে বলে ওঠেন, ‘আমি এ বিশ্বের রাজা’ এবং রোজের হাত ধরেন। দর্শনার্থীদের জন্য ভাস্কর্যটি উন্মুক্ত থাকবে ১৩ মার্চ পর্যন্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল