ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২২ মে
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার
ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত
নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল
নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩
ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর
নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ১৬ বছর বয়সী এক কিশোরকে ঘুষি মারার অভিযোগে মেট্রোপলিটল ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএর এক বাসচালককে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
গ্রেপ্তার হওয়া ওই বাসচালকের নাম মাইকেল ব্রাউন(৪২)।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বে পার্কওয়ে ও ইস্ট সেকেন্ড স্ট্রিট এলাকায় একটি বি-৬ বাসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কিশোরটি সাইকেল চালানোর সময় বাসটির সঙ্গে ঝুলে ছিল। ওই সময় ব্রাউন বাস থামিয়ে নিচে নামেন এবং কিশোরটির সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বাসচালক কিশোরটিকে কয়েকবার ঘুষি মারেন।
পরে আহত কিশোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগীর নাক ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওই ঘটনায়
বাসচালক ব্রাউনের বিরুদ্ধে হামলা, বেপরোয়া বিপদসৃষ্টি এবং ১৭ বছরের কম বয়সী শিশুর ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এমটিএর কমিউনিকেশন্স ডিরেক্টর টিম মিন্টন এক বিবৃতিতে বলেন, ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিক তথ্যে জানা গেছে, সাইকেল আরোহী বেপরোয়া আচরণ করে যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলছিলেন। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ১০০–এর পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, বাসচালক আয়নায় সাইকেল আরোহীকে ঝুলতে দেখে বাস থামান। পরে সতর্ক করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।