যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ February, ২০২৬

যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ February, ২০২৬ |
যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে। বাংলাদেশ জন্ম নিয়েছিল রক্তের বিনিময়ে—লাখো শহীদের আত্মত্যাগ আর মুক্তিযোদ্ধাদের অটল সাহসের মাধ্যমে। মুক্তিযুদ্ধ শুধু একটি অধ্যায় নয়; এটাই আমাদের অস্তিত্ব, আমাদের আত্মপরিচয় এবং আমাদের সবচেয়ে বড় অর্জন। অথচ আজ সেই স্বাধীন দেশের বুকেই বীর মুক্তিযোদ্ধারা চরম অপমানের শিকার। তাদের গলায় জুতার মালা পরানো হয়, কবর পর্যন্ত আগুনে পোড়ানো হয়। মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়া চৌধুরীর মতো নেত্রী মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান পান না। রাস্তাঘাটে বীরদের লাঞ্ছিত করা হয়, আর সারাদেশে একের পর এক মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর করা হয়। অন্যদিকে, তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর নামে যারা সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য চালিয়েছে, তাদের

মৃত্যু হলে দেওয়া হচ্ছে গার্ড অব অনার। আজ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে মব সন্ত্রাসীদের, অথচ রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা অবহেলা, নিগ্রহ ও অপমানের শিকার। এই কি রাষ্ট্রীয় মর্যাদা? এই কি ইতিহাসের ন্যায়বিচার? এই কি স্বাধীন বাংলাদেশের চেতনা? দখলদার ইউনুস গং রাষ্ট্রীয় সম্মানকে শিশুতোষ খেলায় পরিণত করেছে। এখানে বীর আর অপরাধীর পার্থক্য মুছে ফেলা হচ্ছে। মুক্তিযোদ্ধারা অবহেলার তলানিতে, আর সন্ত্রাসীরা সম্মানের আসনে। এর থেকেই স্পষ্ট—আজ রাষ্ট্রক্ষমতা মুক্তিযুদ্ধবিরোধী শক্তির দখলে। মুক্তিযোদ্ধাদের অসম্মান করে এবং সন্ত্রাসীদের সম্মাননা দিয়ে তারা ১৯৭১ সালে পরাজয়ের প্রতিশোধ নিতে চাইছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ