‘দেখামাত্র গ্রেপ্তার’ নির্দেশ: ইউনুস সরকারের নগ্ন ফ্যাসিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

‘দেখামাত্র গ্রেপ্তার’ নির্দেশ: ইউনুস সরকারের নগ্ন ফ্যাসিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ |
নারায়ণগঞ্জে প্রকাশ্য অনুষ্ঠানে দেওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের ভাষায়, এটি আইন ও সংবিধানকে পাশ কাটিয়ে রাজনৈতিক নিপীড়নের প্রকাশ্য নির্দেশ। বুধবার নারায়ণগঞ্জের বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির সমর্থকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আছে কি না, তা বিবেচ্য নয়—তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত এক সমর্থক অভিযোগ করেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে তথ্য দিলেও তারা গ্রেপ্তার করে না। পুলিশ বলে, মামলা নেই।” জবাবে উপদেষ্টা এই নির্দেশ দেন বলে অনুষ্ঠানে উপস্থিতদের উদ্ধৃতিতে জানা যায়। এ সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগের

তথাকথিত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যের পরপরই রাজনৈতিক ও নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের মতে, কোনো উপদেষ্টা এভাবে মামলা বা আইনি প্রক্রিয়া উপেক্ষা করে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন না। তাদের ভাষায়, এটি ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার এবং রাজনৈতিক অধিকার—এই তিনটিরই স্পষ্ট লঙ্ঘন। সমালোচকরা বলছেন, এ ধরনের বক্তব্য প্রমাণ করে দেশে কার্যকর সাংবিধানিক শাসনব্যবস্থা নেই; প্রশাসনিক শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের দমনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। তারা একে ‘নগ্ন ফ্যাসিবাদ’ হিসেবে আখ্যা দিচ্ছেন। প্রকাশ্য অনুষ্ঠানে দেওয়া এই মন্তব্য ইতোমধ্যেই দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর