আবারও বেড়েছে মূল্যস্ফীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫

আবারও বেড়েছে মূল্যস্ফীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ |
আবারও বেড়েছে মূল্যস্ফীতি। নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। আগের মাস অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় খানিকটা কমে এলেও বেড়েছে খাদ্যপণ্যে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনটি গতকাল রোববার প্রকাশ করেছে বিবিএস। প্রতি মাসে মাঠপর্যায় থেকে বিভিন্ন পণ্য ও সেবার দামের তথ্যউপাত্ত সংগ্রহ করে থাকে সংস্থাটি। প্রাপ্ত তথ্যউপাত্ত বিশ্লেষণ করে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়। নভেম্বর মাসে ৬৪টি জেলার ১৫৪টি হাটবাজার থেকে তথ্যউপাত্ত সংগ্রহ করা হয়েছে। সিপিআই আগের বছরের একই সময়ের তুলনায় কতটা বাড়ল তার শতকরা

হারই পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি। এটির ১২ মাসের চলন্ত গড় হিসাব হচ্ছে বার্ষিক গড় মূল্যস্ফীতি। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত নভেম্বর মাসে খাদপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ। আগের মাস অক্টোবরে যা ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। গত মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ, যা অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গ্রাম ও শহর দুই এলাকাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে। নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। অক্টোবরে যা ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। গত মাসে শহর এলাকায় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। অক্টোবরে যা ছিল ৮

দশমিক ৩৩ শতাংশ। উল্লেখ্য, গত প্রায় তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি হয় ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। এর আগে সর্বশেষ ২০২০-১১ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে ছিল। তবে গত অর্থবছরের শেষ মাস জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কিছুটা স্বস্তির জায়গায় নামে। ওই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৪৮ শতাংশ। এটি ছিল ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে জুলাইয়ে মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৫৫ শতাংশ। এরপর আগস্টে তা কিছুটা কমে হয় ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৭ শতাংশে।

এরপর অক্টোবরে খানিকটা কমলেও নভেম্বরে তা আবারও বেড়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর