কারাগারে ৭ম শ্রেণির ছেলে, পুলিশ হেফাজতে বাবার মৃত্যু: হ্নীলায় এক পরিবারের করুণ ট্র্যাজেডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

কারাগারে ৭ম শ্রেণির ছেলে, পুলিশ হেফাজতে বাবার মৃত্যু: হ্নীলায় এক পরিবারের করুণ ট্র্যাজেডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
নিয়তির কী নির্মম পরিহাস! সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট্ট ছেলেটি জানতেই পারল না, তার বাবা আর পৃথিবীতে নেই। মিথ্যা মামলায় শিশু সংশোধনাগারে বন্দি ছেলে, আর অন্যদিকে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাবা। টেকনাফের হ্নীলা ইউনিয়নে আজ এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। আজ সকালে পুলিশ হেফাজতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ এবং ৫নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল পরিবারটি। অভিযোগ উঠেছে, গত ২৬ নভেম্বর (২৬/১১/২৪ ইং) রেজাউল করিমের সপ্তম

শ্রেণিপড়ুয়া শিশুপুত্র তাওসিফুল করিম রাফিকে বিনা অপরাধে আটক করা হয়। এরপর তার হাতে অস্ত্র তুলে দিয়ে চালান দেওয়া হয় আদালতে, যা একটি শিশুর ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর বিভীষিকা। ছেলের এই নির্মম পরিণতির শোক সইতে না সইতেই মিথ্যা মামলায় গ্রেপ্তার হন বাবা রেজাউল করিমও। যিনি একাধারে ছিলেন জনপ্রতিনিধি ও টেকনাফ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য। কিন্তু কারাগারের চার দেয়ালের ভেতর অসুস্থ হয়ে পড়া এই মানুষটি আর সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে পারেননি। আজ সকালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। স্থানীয়দের মনে এখন একটাই প্রশ্ন—যে বয়সে রাফির বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে তাকে বরণ করতে হলো বন্দিজীবন। আর ছেলের

মুক্তির অপেক্ষায় থাকা বাবা নিজেই চলে গেলেন সব বিচারের ঊর্ধ্বে। একটি সাজানো মামলায় তছনছ হয়ে গেল একটি সাজানো সংসার। রেজাউল করিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী