ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
ন্যাশনাল গার্ড সেনাদের গুলি: সিআইএর সঙ্গে কাজ করতেন সন্দেহভাজন
আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষার একটি কর্মসূচির মাধ্যমে ২০২১ সালে অ্যামেরিকায় আসেন লাকানওয়াল। আফগানিস্তান থেকে অ্যামেরিকার সেনা প্রত্যাহারের পর দেশ ছাড়েন তিনি। ওয়াশিংটন ডিসিতে বুধবার ন্যাশনাল গার্ড সেনাদের গুলির ঘটনায় সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানে অ্যামেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএর সঙ্গে কাজ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা জানান, লাকানওয়াল চার বছর আগে অ্যামেরিকায় আসেন। বিবিসি নিউজের খবরে বলা হয়, হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সেনা সারাহ বেকস্টর্ম (২০) ও অ্যান্ড্রু ওলফকে (২৪) গুলিতে অভিযুক্ত হন লাকানওয়াল।
‘আমাদের প্রার্থনা তারা বেঁচে ফিরুক এবং সর্বোচ্চ অভিযোগ ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যা না হোক’, বৃহস্পতিবার বলেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার
অ্যাটর্নি জিনাইন পিরো। আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষার একটি কর্মসূচির মাধ্যমে ২০২১ সালে অ্যামেরিকায় আসেন লাকানওয়াল। আফগানিস্তান থেকে অ্যামেরিকার সেনা প্রত্যাহারের পর দেশ ছাড়েন তিনি। হামলা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পিরো ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল অ্যামেরিকার বাহিনীর সঙ্গে লাকানওয়ালের সংযোগ তুলে ধরেন। প্যাটেল জানান, অ্যামেরিকায় আসার আগে আফগানিস্তানে অ্যামেরিকার সহযোগী বাহিনীর সঙ্গে সন্দেহভাজনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাবেক এক সামরিক কমান্ডার বিবিসির আফগান সার্ভিসকে জানান, তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুল বিমানবন্দর ছেড়ে যেতে যখন হাজারো আফগান মরিয়া, সে সময়ে প্রহরায় অ্যামেরিকার বাহিনীকে সহায়তা করেন লাকানওয়াল। এর ৯ বছর আগে কান্দাহার স্ট্রাইক ফোর্সের ইউনিট-৩-এ নিয়োগ করা হয়েছিল পাঁচ সন্তানের জনক এ
আফগান নাগরিককে। তিনি যে ইউনিটে কাজ করতেন, সেটি স্থানীয়ভাবে স্করপিয়ন ফোর্সেস হিসেবে পরিচিত। এটি শুরুতে সিআইএর অধীনে কাজ করলেও পরবর্তী সময়ে আফগান গোয়েন্দা বিভাগের অধীনে চলে যায়।