কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ আহত ২৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫

কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ আহত ২৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ |
কম্বোডিয়ার মধ্যাঞ্চলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৪ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়। স্থানীয় পুলিশ ও গণমাধ্যম জানায়, দুর্ঘটনা কাম্পং থম প্রদেশের একটি খালে ঘটেছে। বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। এটি উত্তরাঞ্চলের ওদ্দার মিনচে প্রদেশ থেকে দেশের রাজধানী ফনম পেনের দিকে যাচ্ছিল। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটি রাজধানীর দিকে রওনা হওয়ার আগে সিয়েম রিপে যাত্রী তুলেছিল। সিয়েম রিপ কম্বোডিয়ার শীর্ষ পর্যটন স্থান, যেখানে বিশ্বখ্যাত আংকর ওয়াট মন্দির কমপ্লেক্স অবস্থিত। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুই চালক পালাক্রমে বাস চালাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার মুহূর্তে চালকদের একজন

ঘুমিয়ে পড়েছিলেন। তবে তিনি নিহতদের মধ্যে আছেন কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, ক্রেনের সাহায্যে অর্ধেক পানিতে ডুবে থাকা বাসটি উদ্ধার করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ জন বলা হয়েছিল, কিন্তু নদীতে উদ্ধার অভিযান শেষে তা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহতদের কাম্পং থম প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০০ জন মারা গেছেন, যা আগের বছরের একই সময়ের ৮০০ জন ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ