যুক্তরাজ্যে ভয়াবহ বিপর্যয়, শত শত স্কুল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

যুক্তরাজ্যে ভয়াবহ বিপর্যয়, শত শত স্কুল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
তীব্র শীত ও ভয়াবহ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার যুক্তরাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটিতে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অনেক এলাকায় জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাতভর তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস একাধিক আবহাওয়া সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও ‘থান্ডার–স্নো’ বা বজ্র-তুষারপাত হতে পারে। দেশজুড়ে বিভিন্ন স্থানে বরফ ও তুষারের কারণে হলুদ সতর্কতা বলবৎ রয়েছে। বিবিসি জানিয়েছে, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে ১০০-এর বেশি স্কুল বন্ধ রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বরফজমা সড়ক ও ভারী তুষারপাতের

কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি, বিদ্যুৎ বিভ্রাটজনিত হিটিং সমস্যার কারণে কিছু স্কুল খোলা সম্ভব হয়নি। ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতভর তুষারপাতের ফলে শত শত বাড়িতে এখনো বিদ্যুৎ নেই। এ ছাড়া উত্তর ইংল্যান্ডের বেশ কিছু এলাকায়, বিশেষ করে নর্থ ইয়র্কশায়ারে অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে। এলাকাটিতে যাতায়াত বিঘ্ন, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে। যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সিও কয়েকটি অঞ্চলে অ্যাম্বার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীতপ্রবাহের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। শুক্রবার পর্যন্ত আরও তিনটি নতুন হলুদ সতর্কতা কার্যকর থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ