প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) তেল-গ্যাস অনুসন্ধান জোরদার করতে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দ্বীপটি সিন্ধু উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, সুজ্জাল এলাকার কাছে নির্মাণ করা হবে। খবর ডনের। ইসলামাবাদে এক তেল ও গ্যাস সম্মেলনে পিপিএলের জেনারেল ম্যানেজার (এক্সপ্লোরেশন অ্যান্ড কোর বিজনেস ডেভেলপমেন্ট) আর্শাদ পালেকার জানান, ছয় ফুট উঁচু এই প্ল্যাটফর্ম উচ্চ জোয়ারের প্রভাব কাটিয়ে সার্বক্ষণিক অনুসন্ধান কার্যক্রম চালাতে সাহায্য করবে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে পাকিস্তানের ‘ম্যাসিভ অয়েল রিজার্ভ’ নিয়ে মন্তব্য করার

পর দেশটির অনুসন্ধান কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকেই সরকার ৩ স্থানীয় কোম্পানি অফশোর অনুসন্ধান লাইসেন্স দিয়েছে। এগুলো হলো পিপিএল, মেরি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। পালেকার বলেন, পাকিস্তানে এই প্রকল্পটি প্রথম; আবুধাবির সফল কৃত্রিম দ্বীপ প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে এটি পরিকল্পনা করা হয়েছে। তার মতে, নির্মাণকাজ ফেব্রুয়ারিতে শেষ হবে এবং এরপরই কার্যক্রম শুরু হবে। কোম্পানির লক্ষ্য প্রায় ২৫টি কূপ খনন। এদিকে, বৈশ্বিক জ্বালানি প্রতিষ্ঠান ভিটল জানায়, তারা পাকিস্তানের বৃহত্তম তেল রিফাইনারি সিএনার্জিকোর সঙ্গে মিলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভেরি-লো সালফার ফুয়েল অয়েল (ভিএলএসএফও) চালান সরবরাহ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?