মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
সমুদ্রের গর্জন যেন আবারও তাকে টেনে নিল নিজের গভীরে—ফিরে এলো মোয়ানা, তবে এবার জীবন্ত রূপে! বহু প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হয়েছে ডিজনির আইকনিক চরিত্রকে ঘিরে নির্মিত লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’র টিজার ট্রেলার। রঙিন অ্যানিমেশনের জগৎ পেরিয়ে বাস্তব পর্দায় পা রাখা এই অভিযাত্রায় মোয়ানার ভূমিকায় হাজির হয়েছেন নবাগতা ক্যাথরিন লাগাইয়া, যাকে ঘিরে উত্তেজনা এখন চরমে ডিজনিপ্রেমীদের মাঝে। প্রকাশিত ছবিটির টিজারজুড়ে ছিল, সেই পরিচিত নস্টালজিয়া, যেখানে মোটুনুই দ্বীপের গণ্ডি পেরিয়ে সমুদ্রের আহ্বানে সাড়া দেয় এক সাহসী তরুণী। টিজারের শুরুটা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় ২০১৬ সালের সেই জনপ্রিয় অ্যানিমেটেড ছবিটির শুরুতে। যেখানে শিশু মোয়ানা প্রথমবারের মতো সমুদ্রের জাদুকরী স্পর্শ পায়, একটি ঝিনুক তাকে সমুদ্রের গভীরের দিকে টানে।

টিজারের অন্যতম বড় চমক ছিল বিশাল আকৃতির এক বাজপাখি, যা মুহূর্তের মধ্যে রূপ পরিবর্তন করে ডেমিগড বা উপদেবতা ‘মাউই’-তে পরিণত হয়। আর এই চরিত্রে অ্যানিমেশন সিনেমার মতোই অভিনয় করেছেন হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন (দ্য রক)। টিজারের শেষ দৃশ্যে ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিতে দেখা যায় ক্যাথরিনকে। সেখানে নিজের পরিচয় দিয়ে তাকে গাইতে শোনা যায় সেই আইকনিক সংলাপ ‘আই অ্যাম মোয়ানা’। এমি এবং টনি অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক থমাস কাইল এই সিনেমাটি পরিচালনা করছেন। প্রযোজনায় রয়েছেন ডোয়াইন জনসন, বিউ ফ্লিন, লিন-ম্যানুয়েল মিরান্ডা এবং ড্যানি গার্সিয়ার মতো ব্যক্তিত্বরা। এছাড়া মূল অ্যানিমেটেড সিনেমায় মোয়ানার কণ্ঠ দেওয়া আউলি ক্রাভালহো এবার থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। ক্যাথরিন ও ডোয়াইন

জনসন ছাড়াও সিনেমায় মোয়ানার বাবা 'চিফ তুই' চরিত্রে জন তুই, মা 'সিনা' চরিত্রে ফ্র্যাঙ্কি অ্যাডামস এবং দাদী 'তালা' চরিত্রে রেনা ওয়েন অভিনয় করেছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১০ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের