রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
বন্যার পানি রেস্তোরাঁর ভেতর ঢুকে খাবারের টেবিল পর্যন্ত উঠে গেছে। পানির গভীরতা প্রায় কোমরসমান। সেই পানিতেই সাঁতার কাটছে অসংখ্য মাছ। আর টেবিলে বসে নুডুলস খেতে খেতে এই অস্বাভাবিক পরিবেশ উপভোগ করছেন দর্শনার্থীরা। শিশুরা আনন্দ নিয়ে খেলতে নেমেছে পানিতে। এ সময় কেউ কেউ আবার মাছকে নুডুলস খাইয়ে দিয়ে বাড়তি আনন্দ নিচ্ছেন। এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে একটি রেস্তোরাঁয় প্রতিদিনই ভিড় বাড়ছে স্থানীয় মানুষের। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটছে থাইল্যান্ডের নাখোন পাঠম অঞ্চলের জনপ্রিয় ‘পা জিট’ রেস্তোরাঁয়। টানা দুই সপ্তাহের বন্যায় রেস্তোরাঁর ভেতর পানি ঢুকে পড়লেও সেটিকে বিপদ নয়, বরং বাণিজ্যে রূপান্তর করেছেন মালিক পর্ণকমল প্রাংপ্রেমপ্রী। বন্যার পানিতে মাছ ভেসে আসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই

মানুষের আগ্রহ বেড়ে যায়। তখনই তিনি এই বিশেষ ডাইনিং অভিজ্ঞতার আয়োজনের সিদ্ধান্ত নেন। রেস্তোরাঁ মালিক জানান, বছরে একবার এমন সুযোগ আসে। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি—এসে এই অভিজ্ঞতা নিন। ভারী বর্ষণে নদীর পানি উপচে সৃষ্টি হওয়া বন্যা এখনো পুরোপুরি কমেনি। দেশটির অন্তত ১৩টি প্রদেশের মানুষ এখনো পানি বন্দি জীবনযাপন করছে। পরিবেশ বিশেষজ্ঞর বলছেন, দুর্যোগকে সামলে স্থানীয় পর্যায়ে এমন সৃজনশীলতা দেখাতে পারা সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?