নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন মডেল তানজিয়া জামান মিথিলা। পাবলিক ভোটিংয়ে ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এখন সবার শীর্ষে অবস্থান করছেন। সোমবার (১৭ নভেম্বর) মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই সুখবর নিশ্চিত করেছে। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তফা ইসলাম ডিউক প্রতিযোগী মিথিলার একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, মিথিলা ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তার ভোট বেড়েছে ৩ লাখ, যা বাংলাদেশের জন্য এক ইতিহাস। এর আগে তার ভোটের সংখ্যা ছিল ৭ লাখ

৩৯ হাজার। থাইল্যান্ড ও মেক্সিকোভিত্তিক ‘মিস ইউনিভার্স অর্গানাইজেশন’ পরিচালিত এই প্রতিযোগিতার বার্ষিক বাজেট প্রায় ১০০ মিলিয়ন ডলার। বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ এই আসরটি উপভোগ করেন। এই প্রতিযোগিতায় বিজয়ীর জীবন মুহূর্তেই বদলে যায়। মিস ইউনিভার্স বিজয়ীর মাথায় ওঠে ‘ফোর্স ফর গুড’ নামের হীরাখচিত মুকুট, যার বাজারমূল্য প্রায় ৫.৫ মিলিয়ন ডলার। এটি প্রায় এক হাজার হীরা এবং নীলকান্তমণি দিয়ে সজ্জিত। সম্মানজনক এই মুকুটের পাশাপাশি বিজয়ীকে এক বছরের বেতন হিসেবে দেওয়া হয় নগদ আড়াই লাখ ডলারের চেক, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটিরও বেশি টাকা। পুরস্কারের তালিকা এখানেই শেষ নয়। বিজয়ীকে এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ দেওয়া হয়।

এই এক বছর তার বাজার, রান্না, খাওয়া, পোশাক, প্রসাধনসামগ্রীসহ যাবতীয় খরচ বহন করে কর্তৃপক্ষ। এমনকি তাকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহারের সুবিধাও দেওয়া হয়, যাতে করে তিনি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিশ্বের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া এবং ফটোশুট বা প্রেস মিটিংয়ের সব আয়োজনও করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এ ছাড়া মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো বা পার্টিতে যেতে চাইলে কর্তৃপক্ষ তার সব ব্যবস্থা করে দেয়। বিনিময়ে মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু নির্ধারিত দাতব্য কাজে তাকে অংশ নিতে হয়। সব মিলিয়ে ভোটিংয়ে শীর্ষে থাকা মিথিলার সামনে এখন এমনই এক স্বপ্নের মতো জীবনের হাতছানি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল