প্রেস বিজ্ঞপ্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ |
প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ১৭ নভেম্বর ২০২৫ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ দখলদার ইউনুস সরকারের ক্যাঙ্গারু কোর্ট কর্তৃক প্রদত্ত সাজানো রায়ের বিরুদ্ধে সর্ব আফ্রিকা আওয়ামী লীগের প্রতিবাদ ও তীব্র নিন্দা গত ৫ আগস্ট ২০২৪ তারিখে পরিকল্পিত জঙ্গী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে একটি অবৈধ সরকার প্রতিষ্ঠা করা হয়। এই অবৈধ সরকারের মূল উদ্দেশ্যই হলো—১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে দুর্বল করা ও রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য ভিত্তিহীন ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বহু নেতা–কর্মীকে হত্যা করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ১৯৭১ সালে পরাজিত

শক্তির পক্ষ নিয়ে প্রতিশোধপরায়ণ মনোভাব থেকে অবৈধ ইউনুস সরকারের ক্যাঙ্গারু কোর্ট যে ভিত্তিহীন ও সাজানো রায় দিয়েছে, তা দেশের বিচারব্যবস্থাকে আজ প্রশ্নবিদ্ধ করেছে এবং জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় সংযোজন করেছে। সর্ব আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপন ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তানসেন এক যৌথ বিবৃতিতে বলেন— শুরু থেকেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে একটি হাস্যকর ও অবৈধ আদালত গঠন করা হয়েছে, যেখানে অতীতে যুদ্ধাপরাধীদের পক্ষসমর্থনকারী ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে নেত্রীকে জড়িত করে মিথ্যা মামলাগুলো পরিচালনার জন্য। দেশবাসী শুরু থেকেই বিচারের নামে এই প্রহসনকে প্রত্যাখ্যান করেছে। ইনশাআল্লাহ, অতি শীঘ্রই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মাননীয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং প্রকৃত

অপরাধীদের আইনের আওতায় আনবেন। আমরা সর্ব আফ্রিকা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ক্যাঙ্গারু কোর্টের সাজানো রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বার্তাপ্রেরক সাখাওয়াত হোসেন বাঁধন (দপ্তর সম্পাদক) সর্ব আফ্রিকা আওয়ামী লীগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব