ঝিনাইদহে সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা, – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫
     ৮:০২ পূর্বাহ্ণ

ঝিনাইদহে সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা,

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৮:০২ 78 ভিউ
ঝিনাইদহ-২ (সদর–হরিণাকুণ্ডু) আসনের সাবেক সংসদ সদস্য, বাফুফে সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে তার বাসভবনে ১০-১২ জন দুর্বৃত্ত এ হামলা চালায়। বাড়ির নিরাপত্তা প্রহরী ফেরদৌস হাসান জানান, মাগরিবের আজানের সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি বাড়িতে ঢোকার চেষ্টা করে। তাদের মধ্যে দুজন ভেতরে প্রবেশ করে তিনটি মোটরসাইকেল, কয়েকটি চেয়ার ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং তাকে মারধর করে। তবে মূল ভবনের ভেতরের ফটক তালাবদ্ধ থাকায় তারা সেখানে প্রবেশ করতে পারেনি। নাসের শাহরিয়ার জাহেদী বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তার পরিচালিত জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর

রহমান বলেন, “মণ্ডল সাহেব (জাহেদী) দেশের বাইরে থাকায় বাড়িতে নিরাপত্তা কিছুটা শিথিল ছিল। সন্ধ্যায় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।” খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।" এই হামলার পেছনে জটিল রাজনৈতিক সমীকরণ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। নাসের শাহরিয়ার জাহেদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হওয়া সত্ত্বেও গত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ই আগস্টের পর থেকে

দলের কর্মী-সমর্থকরা নানা ধরনের নির্যাতন-নিপীড়নের শিকার হলেও জাহেদী তাদের পাশে দাঁড়াননি বা কোনো আইনি সহায়তা দেননি। আওয়ামী লীগের দলীয় সূত্রমতে, একটি ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তিরস্কার করে বলেন, “দলের প্রতি বেইমানির জন্য মূল্য দিতে হবে।” এমন পরিস্থিতিতে জাহেদীর নিরাপদ অবস্থানকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্দেহের চোখে দেখছেন। অন্যদিকে, বারবার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণে জাহেদী বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলেই বিতর্কিত ও অবিশ্বস্ত হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তিনি তথাকথিত "তুর্কি লবি"র মাধ্যমে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার যোগাযোগের তথ্য ফাঁস হলে স্থানীয় বিএনপিতেও তীব্র ক্ষোভের সৃষ্টি

হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাহেদী বিএনপির একটি অংশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং জামায়াতের পূর্ণ সমর্থন নিয়ে আগামী নির্বাচনে জয়ের পথ সহজ করার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, তারেক রহমানের সঙ্গে যোগাযোগের ঘটনায় ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতারাই এই হামলা চালিয়ে থাকতে পারেন। সব মিলিয়ে এই হামলাকে কেন্দ্র করে ঝিনাইদহের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি