থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, নিহত ১১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, নিহত ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ |
থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার কোস্ট গার্ড। এ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজ শত শত মানুষ। নৌকায় প্রায় ৩০০ যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই রোহিঙ্গা। খবর বিবিসি। মালয়েশিয়ার মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে একটি বড় জাহাজে যাত্রা শুরু করে অভিবাসনপ্রত্যাশীরা। পরে তারা ছোট ছোট নৌকায় বিভক্ত হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকাটি মালয়েশিয়ার রিসোর্ট দ্বীপ লাংকাউইয়ের কাছে ডুবে গেছে। উদ্ধার তৎপরতা দ্বিতীয় দিনে গড়িয়েছে এবং ১৭০ বর্গ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ২৫৬ বর্গ নটিক্যাল মাইল জুড়ে চলছে

তল্লাশি। মালয়েশিয়ার মেরিটাইম কর্তৃপক্ষ আশা করছে, এই তল্লাশি অভিযান সাত দিন পর্যন্ত চলবে। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, উদ্ধার হওয়া ১৩ জনের মধ্যে ১১ জনই রোহিঙ্গা এবং বাকি দুজন বাংলাদেশী নাগরিক। মালয়েশিয়ার কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৭০ জন আরোহী ছিল। বাকি অভিবাসীবাহী নৌকাগুলোর অবস্থা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার