বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ |
দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নওগাঁর মহাদেবপুর থানা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভকারীদের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের কারণে যান চলাচল সাময়িকভাবে অচল হয়ে পড়ে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে প্রার্থী পরিবর্তন না করলে এই আসন বিএনপি হারাবে বলে মনে করেন তাঁরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কদিন আগে ২৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। নওগাঁ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপি ঘোষণা করেছে ফজলে হুদা বাবুলের নাম। এতে ক্ষুব্ধ হয়েছেন আসনটি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচনে জয়ী প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা। ফজলে হুদা বাবুলের পরিবর্তে এই আসনে

পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে প্রার্থী ঘোষণার দাবিতে আজ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার উত্তরে লিচুবাগান থেকে শিবগঞ্জ মোড় পর্যন্ত এই কর্মসূচিতে বিএনপি, তাদের অঙ্গসংগঠন যুবদল, সহযোগী সংগঠন ছাত্রদলসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জনির সমর্থকেরা জানান, যাঁকে মনোনয়ন দেয়া হয়েছে, এলাকার মানুষের সাথে তাঁর সম্পর্ক নেই। এই সিদ্ধান্ত থেকে সরে না এলে নির্বাচনে এই আসনে বিএনপি হেরে যেতে পারে বলেও মতামত জানান তাঁরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বকের মোড়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির বাসভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। কর্মীদের ডাকে সাড়া দিয়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, এই মনোনয়ন

এখনও চূড়ান্ত নয়। রাজনীতি থেকে তাঁর বাবা আখতার হামিদ সিদ্দিকীর পরিবারকে মাইনাস করার ষড়যন্ত্র চলছিল, যা এখনো চলমান বলে মনে করেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণাও দেন তিনি। এই আসনে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হন আখতার হামিদ সিদ্দিকী নান্নু। তিনি ২০০১ সালে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর ২০১৮ সালের নির্বাচনে তাঁর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপির প্রার্থী হয়েছিলেন, তবে সে সময়ে ১৪ দলীয় জোটের (জাতীয় পার্টি) প্রার্থী ছলিম উদ্দীন তরফদারের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে হেরে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম