লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ |
লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক বিমান হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরাইল। শনিবার (৮ নভেম্বর) এসব হামলা চালায় দখলদার বাহিনী। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছিলেন শেবা শহরের দুই ভাই। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে হারমোন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হামলার ফলে তাদের এসইউভি গাড়িতে আগুন ধরে যায় এবং তারা নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরে জানিয়েছে, বারাশিত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন। লেবাননে ইসরাইলি হামলার নিন্দা ইইউ’র ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, এসব হামলা

লেবাননের হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে। তাদের দাবি, নিহত ব্যক্তিরা ২০২৪ সালে তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘হুমকি’ সৃষ্টি করছিলেন। চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরাইল এমন অজুহাত দেখিয়ে বারবার লেবাননে নতুন হামলা চালিয়ে আসছে। এর আগে, এনএনএ জানিয়েছিল যে দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহরে একটি যানবাহনে ইসরাইলি ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার