শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫

শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ |
নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন রাশিয়ার বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোযান তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। তিনি জানিয়েছেন, রাশিয়া বর্তমানে বুরেভেস্তনিক ও পোসেইডনের মতো শক্তিশালী ইউনিটের ওপর ভিত্তি করে নতুন প্রজন্মের অস্ত্র তৈরির কাজও শুরু করেছে। নতুন প্রজন্মের এ ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক স্তরে পৌঁছাবে। রাশিয়া কোনো দেশের জন্য হুমকি

নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করছি। পুতিন বলেন, বুরেভেস্তনিক উন্নয়ন রাশিয়ার জনগণ ও দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এটি আগামী কয়েক দশক ধরে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। পুতিন আরও জানিয়েছেন, এ বছর সার্মাত নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছিলেন, বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ক্ষেপণাস্ত্র প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ২০১৮ সালে পুতিন প্রথম বুরেভেস্তনিক ও পোসেইডন তৈরি করার ঘোষণা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এগুলো অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্যসম্পন্ন

পারমাণুচালিত অস্ত্র ব্যবস্থা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার