বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫

বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশের সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক। তিনি জানান, “বিএনপিকে কোনো সরকারি আদেশে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়নি। বিএনপি স্বেচ্ছায় দুটি নির্বাচনে অংশগ্রহণ করেনি। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বাধ্য করার কোনো সুযোগ ছিল না।” আরাফাত আরও বলেন, “বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগকে সরকারি আদেশের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাধ্যতামূলকভাবে বাদ দেওয়া হচ্ছে। একইভাবে জাতীয় পার্টি ও ১৪ দলকেও নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। এটি স্পষ্টভাবে দেখাচ্ছে, যে বর্তমান প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক দল কখনোই গণতন্ত্রমনা ছিল না। জনগণের ভোটাধিকার সম্পর্কে তাদের কোনো শ্রদ্ধা নেই।” তিনি অভিযোগ

করেন, “বিএনপি এবং অন্যান্য প্রতিপক্ষ দলগুলো আওয়ামী লীগের চেয়ে বহু গুণ বেশি অপরাধ করেছে, তারপরও তারা সবসময় আওয়ামী লীগকে সমালোচনা করেছে। এই অবস্থায় তারা আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার রাখে না।” মোহাম্মদ আলী আরাফাত জানান, “আমরা আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।” আওয়ামী লীগের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এই বক্তব্যে বর্তমান নির্বাচনী পরিস্থিতি এবং তার দলের অবস্থান পরিস্কার হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক