কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ |
এবার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ অক্টোবর) গভীররাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ আসে কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ‘শুল্ক নিয়ে কিছু নেতিবাচক কথা চালানো হয়েছে।’ এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বিজ্ঞাপনটি অবিলম্বে সরানো উচিত ছিল। কিন্তু কানাডা তা ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন রাতের অনুষ্ঠানটিতে সম্প্রচার করেছে। এটা প্রতারণার শামিল।’ তিনি আরও বলেন, ‘তাদের তথ্য বিকৃত করার কারণে এবং শত্রুতাপূর্ণ কাজের জন্য আমি বর্তমানে যে শুল্ক দেওয়া হচ্ছে, তার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ

করছি।’ এর আগে, গত বৃহস্পতিবার রাতেই এই বিজ্ঞাপন ইস্যুর জেরে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। এদিন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘কানাডার আচরণের ভিত্তিতে তাদের সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখনই সমাপ্ত ঘোষণা করা হলো।’ (বিবিসি) উল্লেখ্য, বিতর্কিত বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশ তৈরি করেছে। এতে ১৯৮০-র দশকের রিগ্যানের একটি ভাষণ দেখানো হয়, যেখানে তিনি উচ্চ শুল্কের কারণে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম