ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হাম ও উপসর্গে মৃত্যু ৮
“কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী
হাম উপসর্গে প্রাণ গেল আরও সাত শিশুর, মোট মৃত্যু ৬২০
শিশু মৃত্যুর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ইউনূস-নুরজাহানের বিচারের দাবিতে জনবিক্ষোভ
ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা
ঢাকা দক্ষিণের ২৭টি ওয়ার্ড ডেঙ্গুর চরম ঝুঁকিতে
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন
ডেঙ্গু নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪, চট্টগ্রাম বিভাগে ৮৭, ঢাকা বিভাগে ১০৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭, খুলনা বিভাগে ১৩ ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ৩৩ জন।
ভর্তি রোগীদের মধ্যে ৪৭৪ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৬০ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, গতকাল পর্যন্ত মোট ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৬১
দশমিক ৫ শতাংশ পুরুষ; নারী ৩৮ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যু না হওয়ায় সংখ্যাটি ২৫৯ জনই রয়েছে। গত বছর এক লাখ ২১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়; হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।