ফেনীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

ফেনীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
ফেনীর ফাজিলপুরে জামায়াতে ইসলামীর মহিলা শাখার উঠান বৈঠকে হামলার ঘটনায় স্থানীয় বিএনপির কর্মীদের সাথে শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যায় আল আমিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে জামায়াতের মহিলা শাখার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে স্থানীয়রা বাধা দেয়। এ নিয়ে রাত ১০টার দিকে আল আমিন মার্কেটের সামনে সমঝোতা করতে গিয়ে জামায়াতের ইউনিয়ন আমির মাও. আবুল বশরসহ দলটির অন্তত ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ ন ম

আবদুর রহিম জানান, ফাজিলপুর ইউনিয়ন যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতে নারী সমর্থক ও তাঁদের কুরআন তালীম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন। এ হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর সবুজ ও সদস্য সচিব গিয়াস উদ্দিনকে দায়ি করে জামায়াতের এ নেতা। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফাজিলপুরে মহিলা জামায়াতের তালিমে কোন হামলা নয়, সেখানে স্থানীয় মহিলারা বাধা দিয়েছেন। বরং জামায়াত-শিবিরের হামলায় বিএনপির ১৫নেতাকর্মী আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ব্যপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুইদলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমোঝোতার বিষয়টি তিনি শুনেছি। লিখিত অভিযোগ পেলে

ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল