মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। নরওয়ের নোবেল কমিটির মতে, তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন এবং সামরিকীকরণের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। গুরুতর হুমকি ও বিরোধে তিনি এখনো আচ্ছন্ন আছেন। শুধু তাই নয়, মাচাদো ভেনেজুয়েলায় নিজের দেশেই আত্মগোপনে রয়েছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়া মাচাদো ১৯৬৭ সালে কারাকাসে জন্মগ্রহণ করেন। ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক এবং অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। ১৯৯২ সালে তিনি ‘অ্যাথেনিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যা পথশিশুদের কল্যাণে কাজ করে। রাজনীতিতে প্রবেশের আগে ‘সুমাতে’ ভোট পর্যবেক্ষণ সংস্থা প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে জাতীয় পরিষদের

সদস্য নির্বাচিত হন এবং ২০১২ সালে ‘ভেন্তে ভেনেজুয়েলা’ রাজনৈতিক দল গড়ে তোলেন। মাদুরো সরকারের বিরুদ্ধে ২০১৪ সালে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার পর রাজনৈতিক নিপীড়নের শিকার হন। উদার অর্থনৈতিক সংস্কার, সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ এবং দরিদ্রদের কল্যাণমূলক কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। ২০২৩ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক বাছাইয়ে মনোনীত হলেও নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পাননি। সহকর্মী অ্যাডমান্ডো গঞ্জালেসকে সমর্থন দিয়ে দেশের স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অবদান রেখেছেন। কঠোর দমন, গ্রেপ্তার এবং হুমকির মাঝেও দেশে আত্মগোপনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মাচাদো তিন সন্তানের জননী। জীবন ও নিরাপত্তার হুমকির কারণে তার সন্তানরা বিদেশে বসবাস করছেন। মানবাধিকার রক্ষায় তার অবদানের জন্য তিনি ‘ভাচলাভ হাভেল হিউম্যান রাইটস

প্রাইজ’ ও ‘সাখারভ প্রাইজ’সহ বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। মাচাদোর জীবন ও সংগ্রাম প্রমাণ করে যে, গণতন্ত্রের জন্য ধৈর্য, সাহস ও আত্মত্যাগই সবচেয়ে বড় শক্তি। আর সেটিই তার জীবনে শান্তি এনে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি