ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, বাড়ছে যেসব কারণে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, বাড়ছে যেসব কারণে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি চার হাজার ডলার অতিক্রম করেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের সুদহার আরও কমতে পারে—এমন প্রত্যাশা, এবং ডলারের দুর্বলতা—সব মিলিয়ে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। বুধবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৩৪ ডলার ৭৩ সেন্টে। একই দিনে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে আউন্সপ্রতি ৪ হাজার ৫৬ ডলার ৮০ সেন্টে। ঐতিহ্যগতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীল সময়ে স্বর্ণকে ‘মূল্য সংরক্ষণের’ মাধ্যম হিসেবে দেখা হয়। এবছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ, ২০২৪ সালে যা ছিল ২৭ শতাংশ। ২০২৫ সালে সবচেয়ে

ভাল কাজে আসা সম্পদের অন্যতম এই স্বর্ণ; যা শেয়ারবাজার, বিটকয়েন ও তেলের অগ্রগতিকে ছাড়িয়ে যাচ্ছে। সুদের হার কমার প্রত্যাশা, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা, স্বর্ণ-ভিত্তিক ইটিএফে বিনিয়োগ বৃদ্ধি এবং দুর্বল ডলারের কারণে এই প্রবণতা তৈরি হয়েছে। স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেলের মতে, ওইসব বিষয়ের সঙ্গে নতুন মাত্রা যোগ করা সরকারের শাটডাউন পরিস্থিতিও বাজারে ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে আগ্রহ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র সরকারে শাটডাউন বুধবার অষ্টম দিনে পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে দেরি হচ্ছে। এতে বিনিয়োগকারীদেরকে বিকল্প সূত্রের ওপর নির্ভর করতে হচ্ছে ফেডের পরবর্তী ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমার সময় ও সম্ভাবনা যাচাইয়ের জন্য। ফ্রান্স ও জাপানে রাজনৈতিক অস্থিরতা চলমান থাকায়

বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে আকৃষ্ট হচ্ছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইউক্রেইন সংঘাত, ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতা- এসব কিছুও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। পাঁচ বছরের মধ্যে প্রথম উন্নত দেশগুলোর স্বর্ণ-ভিত্তিক ইটিএফে বিনিয়োগ বাড়াও- এই উত্থানের অন্যতম কারণ বলে জানিয়েছেন ডয়েচে ব্যাংকের বিশ্লেষক মাইকেল। তবে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতু রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে। রূপার দাম এখন আউন্সপ্রতি ৪৮ ডলার, প্লাটিনামের ১ হাজার ৬৫৩ ডলার এবং প্যালাডিয়ামের ১ হাজার ৩৫৫ ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ