ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টায় ইতালি থেকে রওয়ানা দিলো জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টায় ইতালি থেকে রওয়ানা দিলো জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করতে আরও একটি ফ্লোটিলা ইতালি থেকে রওয়ানা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির সাংবাদিক হাসান মাসউদ বর্তমানে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে অবস্থান করছেন। তিনি বলেন, আমরা সব ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছি। নিশ্চিতভাবে বলা যায়, কয়েকটি নৌযান এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে। যদি একটি নৌযানও গাজায় পৌঁছায়, তাহলে অবরোধ ভাঙার লক্ষ্য আংশিকভাবে সফল হবে। তিনি জানান, ফ্লোটিলার নৌযানে থাকা আইনজীবীরা ইসরায়েলের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করছেন। এসব তথ্য জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে। আল জাজিরার এ সাংবাদিক আরও বলেন, আরেকটি ফ্লোটিলা ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওয়ানা

দিয়েছে। নতুন ফ্লোটিলার যাত্রা প্রমাণ করে যে, কর্মীরা এখনো গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি জনগণের কাছে খাদ্য, পানি ও ওষুধ পৌঁছাতে বদ্ধপরিকর এবং ইসরায়েলের পূর্ণ অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। ফ্রিডম ফ্লোটিলার লাইভ ট্র্যাকারে দেখা গেছে, এই বহরে ৯টি নৌযান রয়েছে। সেগুলো এই মুহূর্তে গ্রিসের উপকূলে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর