নিউইয়র্কের বাসিন্দারা দ্রব্যমূল্যের ‘ভর্তুকি চেক’ পাবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিউইয়র্কের বাসিন্দারা দ্রব্যমূল্যের ‘ভর্তুকি চেক’ পাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ গ্যাস-পানি-বিদ্যুতের বিল বৃদ্ধি পাওয়ায় নিউইয়র্কের স্বল্প ও মাঝারি আয়ের মানুষেরা কঠিন এক সংকটে নিপতিত। এত্থেকে কিছুটা রেহাই দেয়ার অভিপ্রায়ে নিউইয়র্ক স্টেটের ৮২ লাখ অধিবাসীর নিকট ‘ভর্তুকি চেক’ পাঠানো হচ্ছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর স্টেট গভর্ণর ক্যাথি হোকুল এই ঘোষণা দিয়েছেন। গভর্ণর বলেছেন, ২০২৩ সালে যারা ট্যাক্স প্রদান করেছেন, তারা পাবেন এই চেক। এর পরিমাণ সর্বোচ্চ ৪০০ ডলার। আয়ের ওপর ভিত্তি করে কেউ পাবেন ৪০০ ডলারের চেক, আবার কেউ ২০০ অথবা ৩০০ ডলার। গভর্ণর জানান, বার্ষিক দেড় লাখ ডলার পর্যন্ত আয় হওয়া দম্পতি পাবেন সর্বোচ্চ ৪০০ ডলারের চেক। ৩০০ ডলার পাবেন যে দম্পতির বার্ষিক আয় দেড় লাখ থেকে

তিন লাখ ডলারের মধ্যে। বার্ষিক ৭৫ হাজার ডলার আয়কারি ব্যক্তি পাবেন ২০০ ডলারের চেক। আর দেড়শত ডলারের চেক পাবেন ৭৫ হাজার থেকে দেড় লাখ ডলারের মধ্যে আয়কারি। ডাকযোগে চেক আসবে কিংবা সরাসরি ব্যাংকের একাউন্টে জমা হবে অক্টোবর ও নভেম্বরের মধ্যে। এ সময়ের মধ্যে চেক/অর্থ না পেলে স্টেট গভর্ণর অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০ আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব এক জোড়া স্যান্ডেল ইরান-ইসরায়েল যুদ্ধ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, শান্তি প্রচেষ্টায় তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ নোবেল মুখোশের আড়ালে ইউনূসের বিলিয়ন ডলারের প্রতারণার সাম্রাজ্য শিশুর নিরাপত্তা শুরু হোক ঘর থেকেই: গুড টাচ, ব্যাড টাচ এবং যা শেখা দরকার আগেই চুলে কাঁচা ডিম লাগলে দুশ্চিন্তা নয়: বরং মেখে নিন, উপকার অনেক হাত না মিলিয়ে বিতর্কে কোহলি রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরাইলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ