স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাটের শিকার হয়েছে। স্টারলিংকের ওয়েবসাইটে এক নোটিশে ই সমস্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানিয়েছে, ‘আমাদের দল বিষয়টি খতিয়ে দেখছে।’ ডাউনডিটেক্টর ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী এ বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছেন। এর মধ্যে ৬০ শতাংশ ব্যবহারকারী ধীর গতির ইন্টারনেটের অভিযোগ করেছেন, ৩৯ শতাংশ সম্পূর্ণ ব্ল্যাকআউটের মুখোমুখি হয়েছেন এবং ১ শতাংশ ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ সমস্যার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, লুইজিয়ানা, ইন্ডিয়ানা ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলম্বিয়ায়ও এই বিভ্রাটের খবর পাওয়া গেছে। ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকলেও পরে সংযোগ

পুনরায় ফিরে এসেছে। স্টারলিংক হলো স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন, যা পৃথিবীর নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ব্যবহার করে প্রত্যন্ত ও সংঘাতপূর্ণ এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করে। রয়টার্স জানার চেষ্টা করলেও স্পেসএক্স এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ