ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান
হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ
সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
ধর্ষণের অভিযোগে গ্রেফতার, জামিন পেয়ে সেই নির্যাতিতাকেই অপহরণ যুবকের! মামলা তুলে নেওয়ার হুমকি
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে সেই নির্যাতিতাকেই অপহরণ করলেন যুবক।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছিলেন অভিযুক্ত যুবক। তার পরই বাবাকে সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসেন, ধর্ষণের মামলা না তুললে পরিণতি ভাল হবে না। শুধু তা-ই নয়, অভিযোগ, টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ারও প্রস্তাব দেন অভিযুক্ত এবং তাঁর বাবা। কিন্তু নির্যাতিতার পরিবার সেই প্রস্তাবে সায় দেয়নি। এমনকি তারা স্পষ্ট জানিয়ে দেয়, মামলা তুলবে না।
নির্যাতিতার বাবার অভিযোগ, প্রস্তাব না মানায় তাঁর কন্যাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান অভিযুক্ত যুবক এবং তাঁর বাবা। নির্যাতিতার বাবা আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাঁর কন্যাকে খুন করে
ফেলা হবে। কন্যাকে অপহরণের পরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা এবং দুই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলার গোপীগঞ্জ থানা এলাকায়।
ফেলা হবে। কন্যাকে অপহরণের পরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা এবং দুই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলার গোপীগঞ্জ থানা এলাকায়।



