ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটি কবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটি কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
আরবি তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছেন বলে মনে করেন মুসলমানরা। এ ছাড়া এই দিনেই তার ওফাত (ইন্তেকাল) হয়। তবে মুসলিমরা এ দিনে মহানবী (সা.)-এর জন্মোৎসব উদযাপন করে থাকেন। ১২ রবিউল আউয়াল উপলক্ষে দেশে এক দিনের সরকারি ছুটি থাকে। আজ রোববার (২৪ আগস্ট) রবিউল আউয়ালের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি কবে, সে বিষয়ে জানানো হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ ক্ষেত্রে রোববার চাঁদ দেখা গেলে সফর মাস ২৯ দিনে শেষ হবে। এ হিসাবে আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ১২ রবিউল আউয়াল উদযাপিত হবে। আর যদি রোববার চাঁদ দেখা না যায়, তবে সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে কিংবা ফ্যাক্স- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। উল্লেখ্য, হিজরি ৫৭০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী

(সা.)। ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়াল তার ওফাত (ইন্তেকাল) হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয় দলবদলের রেকর্ড গড়ে চেলসি থেকে ম্যান সিটিতে আর্জেন্টিনার এঞ্জো টাকায় বাঘের দুধ না মিললেও ১৫ মিনিটেই মিলছে যে কারও এনআইডি, কললিস্ট, কারেন্ট লোকেশনসহ সকল নথিপত্র শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত ধানের ন্যায্যমূল্য পায় না কৃষক, দামে ধস অথচ চালের বাজার ঊর্ধ্বমুখী! ১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি করল পুলিশ ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের ‘নেট মিটারিং নীতি’ নতুন মোড়কে ‘রুফটপ সোলার’ রূপে হাজির! অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং