ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ
জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ায় গাজীপুর চৌরাস্তা থেকে শহরের প্রধান রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েন।
জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি হোম সিগন্যাল পার হয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তেই ভুল পয়েন্টের কারণে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ
লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিনের সঙ্গের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। সহকারী স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, রেলক্রসিংয়ের গুমটি ঘরে কর্মরত মাস্টার রফিউদ্দিন তার পয়েন্টস ম্যানদের সিগন্যাল পরিবর্তনের দায়িত্ব দেন। পয়েন্টস ম্যান দুই নম্বর লাইনের পরিবর্তে এক নম্বর লাইনের পয়েন্টস খুলে দেয়। এতে ট্রেনটি মিটার গেজের এক নম্বর লাইনে প্রবেশ করতে গিয়ে ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এদিকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচুতি হওয়ার পর স্টেশনের তিন নাম্বার লাইনে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনটির যে বগিগুলো লাইনচ্যুত হয়নি সেগুলোকে বিচ্ছিন্ন করে মৌচাকের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে ওই
লাইনটি ক্লিয়ার হয়ে যাবে। এতে ট্রেন চলাচলের কোনো বিঘ্ন হবে না। ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা হয়নি। রাজবাড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।