প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে চলবে এবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে চলবে এবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
অ্যাভাটারপ্রেমীদের জন্য এ যেন এক দারুণ চমক। তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর অফিসিয়াল ট্রেলার। গত শুক্রবার মার্ভেলের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার মধ্যবিরতিতে দেখানো হয়েছিল ট্রেলারটি। যদিও অনলাইনে তা আগেই ফাঁস হয়ে গিয়েছিল, তবে গত বুধবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ডিজনি ইউটিউবে মুক্তি দিয়েছে ট্রেলারটির অফিসিয়াল ভার্সন। নির্মাতা জেমস ক্যামেরুনের নতুন এই অধ্যায়ে প্যান্ডোরার চিরচেনা জগৎ বদলে গেছে। ‘দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমায় যেমন ছিল সমুদ্র ও ম্যাটাকাইনা জাতির আবির্ভাব, তেমনি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় আবির্ভূত হয়েছে ভয়ঙ্কর অ্যাশ পিপল। আগ্নেয়গিরির পাদদেশে বসবাসকারী এই জাতি আগুন নিয়ন্ত্রণে পারদর্শী, হিংস্র এবং ক্ষমতালোভী। তাদের নেত্রী ভারাং–

যার হাতে পুড়ে যায় জ্যাক সুলি ও নেতিরিদের শান্ত আবাসভূমি। ভয়ঙ্কর এই চরিত্রে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’-খ্যাত ওনা চ্যাপলিন। প্রথম দুই কিস্তির মতোই জ্যাক সুলি ও নেতিরি চরিত্রে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। তবে এবার তাদের সামনে নতুন এক শত্রু, নতুন এক চ্যালেঞ্জ। মার্কিন একাধিক গণমাধ্যমে জেমস ক্যামেরুন জানিয়েছেন, ‘এই পর্বে দর্শক প্যান্ডোরার একেবারে নতুন দিক দেখবে। আগুন, ছাই আর আবেগে মোড়ানো এই কাহিনি হবে আরও গভীর, আরও মানবিক। আমরা এমন এক অ্যাডভেঞ্চারের জগতে যাচ্ছি, যেখানে ভালোবাসা, হারানো, প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে যাবে।’ নির্মাতা আরও জানান, ‘দ্য ওয়ে অব ওয়াটার’ ও ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ আসলে একই গল্পের দুই

অংশ। প্লট বড় হয়ে যাওয়ায় গল্পটিকে দু’ভাগে ভাগ করতে হয়েছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ ও ২০২২ সালের ‘দ্য ওয়ে অব ওয়াটার’। এই দুই সিনেমা মিলে বিশ্বজুড়ে আয় করেছে ৫.২ বিলিয়ন ডলার। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর মাধ্যমে আবারও বক্স অফিস কাঁপাতে প্রস্তুত অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি। প্যান্ডোরার ছাইয়ের নিচে কী আছে, সেটা জানতে অধীর আগ্রহে দিন গুনছেন দর্শক। চলতি বছরের ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এই তৃতীয় কিস্তি। এরপর ২০২৯ ও ২০৩১ সালে আসবে আরও দুটি পর্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম