ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
সেফুদা মরে নাই…
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ও অস্ট্রিয়াপ্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে ফেসবুকে এই মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।
তবে এটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন সেফুদার আত্মীয়স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এমনকি সেফুদা নিজেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে ফেসবুক লাইভে এসে মৃত্যুর গুজবের বিষয়ে বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সেফুদার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম গণমাধ্যমকে জানান, ‘আজ আমার সঙ্গে সেফুদার সরাসরি কথা না হলেও বিকেলে তার ফুফাতো ভাই ইরানের সঙ্গে ফোনে কথা হয়েছে। ইরান ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি।
সেফুদা তাকে ফোন দিয়ে বলেন যে, তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, এজন্যই তিনি
ফোন করেছেন। পরে দুজন কুশল বিনিময় করেন।’ এ বিষয়ে সূচিপাড়া উত্তর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সেফুদার বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সঙ্গে বিকেলে আমার কথা হয়েছে। সাগর তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কিছু বলেননি। তবে দুপুর থেকেই ফেসবুকে গুজব ছড়াতে দেখি।’