ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌফিক ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন। এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে এ খবর শোনার পর স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে ওঠে। পরে বিকাল ৫টার দিকে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। নিহত সাগরের মেজ চাচা মতিউর রহমান বলেন, ‘আমরা বিকাল সাড়ে ৪টার দিকে তার (পাইলট) মৃত্যুর খবর পেয়েছি। এরপর বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়।’ মতিউর রহমান জানান, সাগর ছয় মাস আগে

বিয়ে করেছিলেন। তবে তার কোনো সন্তান নেই। সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন। তিনি আরও বলেন, ‘ছোট ভাই ঢাকায় গিয়ে মরদেহ নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে- সাগরের দাফন রাজশাহীতে না সোনা মসজিদে হবে।’ উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ