মুক্তির এক বছর আগেই সিনেমার টিকিট বিক্রি শুরু, ৩ মিনিটেই শেষ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ July, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মুক্তির এক বছর আগেই সিনেমার টিকিট বিক্রি শুরু, ৩ মিনিটেই শেষ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ July, ২০২৫ |
হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে ক্রিস্টোফার নোলান নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তি পাবে আগামী বছরের ১৭ জুলাই। কিন্তু সিনেমা মুক্তির এক বছর আগে বিক্রি শুরু হওয়া প্রথম শোয়ের টিকিট মাত্র ৩ মিনিটে শেষ হয়ে গেছে! সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের খবরে বলা হয়, হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে তৈরি হচ্ছে এই বিগ বাজেটের সিনেমা। এতে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করছেন ম্যাট ড্যামন, আর তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় থাকছেন টম হল্যান্ড। তারকাবহুল এই সিনেমায় আরও রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ং’ও, রবার্ট প্যাটিনসন, চার্লিজ থেরন, জন বার্নথাল, বেনি সাফডি, জন লেগুইজামো ও এলিয়ট পেজ। নোলানের ‘দ্য ওডিসি’ ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবি, যার পুরো

শুটিংই হয়েছে আইম্যাক্স ফিল্ম ক্যামেরায়। আইম্যাক্স প্রযুক্তির এই যাত্রা শুরু হয়েছিল তারই পরিচালিত অ্যাকশনধর্মী ‘দ্য ডার্ক নাইট’ দিয়ে। পরে ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘টেনেট’-এর কিছু দৃশ্যে ব্যবহৃত হয় এই প্রযুক্তি। তবে ‘দ্য ওডিসি’-তে প্রথমবারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিনেমাজুড়ে থাকছে আইম্যাক্স ৭০ মিলিমিটার ক্যামেরার আধুনিকতম রূপ, যা দর্শকদের উপহার দেবে এক অনন্য ও বিস্তৃত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এদিকে এক বছর পর মুক্তি পেতে যাওয়া নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার প্রথম আইম্যাক্স শোয়ের টিকিট কিনতে দর্শকরা চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার ১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোসহ ১৪টি শহরে এবং কানাডা, লন্ডন, প্রাগ ও মেলবোর্নে প্রথম শোয়ের টিকিট অনলাইনে ছাড়া হয়। অবিশ্বাস্যভাবে ৩

মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। আরও অবাক করা বিষয় হচ্ছে, বিভিন্ন ই-কমার্স সাইটে এসব টিকিট এখন পুনরায় ৩০০ থেকে ৪০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৩৬ থেকে ৪৮ হাজার টাকা) বিক্রি হচ্ছে, যেখানে আসল টিকিটের দাম গড়ে ২৫ থেকে ২৮ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ হাজার টাকা) এদিন মধ্যরাতে আইম্যাক্স তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা দেয়, ছবির ৭০মিমি সংস্করণের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এরই মধ্যে প্রায় ১৫ লাখ ডলারের টিকিট বিক্রি শেষ। লস অ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাগৃহে মাত্র ১ মিনিটেই টিকিট শেষ, যা সাম্প্রতিককালে কোনো সিনেমার ক্ষেত্রে সবচেয়ে দ্রুত টিকিট বিক্রির রেকর্ড বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রির এই আগাম সাফল্য নিশ্চিত

করছে, ২০২৬ সালের ১৭ জুলাই মুক্তি পেতে যাওয়া এই সিনেমা হতে চলেছে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল ছবি। নোলানের আগের ছবি ‘ওপেনহাইমার’ আইম্যাক্সে বিপুল সাফল্য পেয়েছিল। ওই সিনেমায় ৯৭৫.৮ মিলিয়ন ডলার আয়ের মধ্যে প্রায় ১৯০ মিলিয়ন ডলার এসেছিল শুধু আইম্যাক্স শো থেকে। ‘দ্য ওডিসি’র বাজেট ২৫০ মিলিয়ন ডলার, যা নোলানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান