উজানে ভারি বর্ষণ: তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

উজানে ভারি বর্ষণ: তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
উত্তরাঞ্চলের উজানে ভারি বৃষ্টিতে দেশের তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বেড়ে যাওয়ায় আগামী একদিনের মধ্যে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ রোববার (২০ জুলাই) কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চলে পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পরবর্তীতে ৩০ জুলাইয়ের দিকে হ্রাস পেতে পারে।’ এর ফলে, স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে প্রকৌশলী রায়হান। এদিকে, আজ বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর ও সিলেট বিভাগে এবং উজানের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল, মিজোরাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অভিভারি বৃষ্টিপাত

পরিলক্ষিত হয়েছে। এর ফলে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এসব নদ-নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে। আর, আগামী তিন দিন দেশের সিলেট, রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে, তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে ও লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সতর্কীকরণ কেন্দ্র বলেছে, বর্তমানে দেশের সবকটি প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, এবং সারিগোয়াইন ও যাদুকাটা

নদীসর পানি সমতল স্থিতিশীল আছে। ভারি বৃষ্টিপাতের ফলে নদীগুলোর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া, গঙ্গা-পদ্মা নদীর পানিও সমতল বৃদ্ধি পাচ্ছে; যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। ব্রহ্মপুত্র নদের পানিও সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে, যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে; এসব নদ-নদীর পানি সমতল আগামী দুদিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী তিন দিন হ্রাস পেতে পারে; এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ