তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা: নারী-কিশোরী নিপীড়নের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা: নারী-কিশোরী নিপীড়নের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগানিস্তানে নারী ও কিশোরীদের উপর নিপীড়নের দায়ে তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হেগ-ভিত্তিক এই আদালত জানায়, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানিকে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের “যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ” রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার নারীদের উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার নিষেধাজ্ঞা, নারীদের কর্মসংস্থান নিষিদ্ধকরণ এবং একাকী ভ্রমণের ওপর বিধিনিষেধ। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, “তালেবান সরকার যদিও সাধারণ জনগণের উপর নানা বিধিনিষেধ আরোপ করেছে, তবে নারীদের শুধু তাদের লিঙ্গ পরিচয়ের কারণে মৌলিক অধিকার

ও স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে।” তালেবান প্রশাসন এই গ্রেপ্তারি পরোয়ানাকে “একটি প্রকাশ্য বৈরিতা” ও “বিশ্বব্যাপী মুসলিমদের বিশ্বাসের প্রতি অবমাননা” বলে দাবি করেছে। জাতিসংঘ পূর্বেই তালেবানের নারীবিরোধী নীতিমালাকে “লিঙ্গভিত্তিক বর্ণবাদের মতো” উল্লেখ করেছে। তালেবানের দাবি, তারা আফগান সংস্কৃতি ও ইসলামি শরিয়াহ অনুযায়ী নারীদের অধিকার সম্মান করে। তবে বাস্তবে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও স্বাধীন চলাফেরার অধিকাংশ সুযোগ-সুবিধা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হাইবাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর তিনি তথাকথিত ইসলামি আমিরাতের শীর্ষ পদে আসীন হন। অপরদিকে, আবদুল হাকিম হাক্কানি তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে

তালেবানের আলোচনায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই পরোয়ানাকে স্বাগত জানিয়েছে এবং আইসিসিকে আহ্বান জানিয়েছে যেন তারা তালেবানসহ ইসলামিক স্টেট (খোরাসান শাখা), সাবেক আফগান নিরাপত্তা বাহিনী ও মার্কিন বাহিনীর অধীন সংঘটিত অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচারের প্রসার ঘটায়। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান জানুয়ারিতে এক বিবৃতিতে প্রথম এই দুই তালেবান নেতার বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত দেন, যেখানে বলা হয় তারা এমন নারীদেরকেও লক্ষ্যবস্তু করেছে, যারা তাদের লিঙ্গ পরিচয় বা অভিব্যক্তিকে তালেবান মতাদর্শ অনুযায়ী উপস্থাপন করেনি। তবে আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। ফলে পরোয়ানা কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করতে হয়। বিশ্ব এখন দেখছে, এই পরোয়ানাগুলোর বাস্তব প্রয়োগ কীভাবে হয় —

আর আফগান নারীদের ন্যায্য অধিকার আদায়ের পথে এটি কতটা কার্যকর প্রমাণিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের