লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে রোববার ছোট নৌকা থেকে রকেটচালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। পর্যবেক্ষক সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে এটি সর্বশেষ হামলা। ব্রিটেনের রয়াল নেভি পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দরের ৫১ নটিক্যাল মাইল (৯৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে এই হামলা হয়েছে। ইউকেএমটিওর বিবৃতিতে বলা হয়েছে, ‘জাহাজটিকে একাধিক ছোট নৌযান ঘিরে রেখে গুলিবর্ষণ ও রকেটচালিত গ্রেনেড ছোড়ে। সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি চালায় এবং পরিস্থিতি এখনো চলমান।’ এ ছাড়া ব্রিটেনভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামবে জানায়, আটটি স্কিফ (ছোট নৌকা) একসঙ্গে জাহাজটির দিকে এগিয়ে এসে প্রথমে ছোট অস্ত্র ও পরে রকেটচালিত গ্রেনেড দিয়ে আক্রমণ

চালায়। জাহাজটি লোহিত সাগরে উত্তরমুখে যাত্রা করছিল। হোদেইদা শহরটি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর ২০২৩ সালের নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেনে উপসাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সামরিক হামলা শুরু করলে হুতি তাদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংযুক্ত জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করে। ২০২৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছলেও হুতি জানায়, তারা লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে। এই বিদ্রোহীরা এ পর্যন্ত ডজনেরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার ফলে অনেক শিপিং কম্পানি লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার

আশপাশ দিয়ে বিকল্প পথ অবলম্বন করছে। আন্তর্জাতিক শিপিং চেম্বার জানিয়েছে, সাধারণত বিশ্ববাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের