রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ নায়িকা রাশমিকা মান্দানার। ফ্যান-ফলোয়ার ও ব্যবসাসফল সিনেমায় ভরা তার ভাণ্ডার। তবুও ছুটির দিনগুলো নাকি কান্নাকাটি করেই কাটান অভিনেত্রী। বিশেষ এক প্রিয়জনকে ভেবে ফেলেন চোখের জল। নানা রকমের অপ্রাপ্তি থেকে তৈরি হওয়া বিষণ্ণতা জেঁকে ধরে রাশমিকাকে। বিশেষত এই দিনগুলোতে তার মনে পড়ে ১৬ বছরের ছোট বোনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই নায়িকা। অভিনেত্রী জানান, ছোট বোন যে কখন বড় হয়ে গেল, তা বুঝেই উঠতে পারলেন না। সেই সঙ্গে জানান, সাফল্য ও খ্যাতিতে জীবন আলোকিত হলেও পুরনো বন্ধুরা তাকে আর মনে রাখেনি- সেই কথাও। রাশমিকা মান্দানা বলেন, ‘ছুটির দিনগুলোতে আমি খুব কান্নাকাটি করি। আমার একটা বোন

আছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। ওর বয়স এখন ১৩ বছর। উচ্চতায় প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। কিন্তু গত আট বছরে, আমি কাজ শুরু করার পরে তার বড় হয়ে ওঠার সফরটাই দেখতে পারিনি।’ কাজের জন্য দিন দিন ব্যস্ততা বেড়েই চলেছে অভিনেত্রীর। তাই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছেন তিনি। রাশমিকার ভাষ্যে, ‘গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি। আগে কোনো পরিকল্পনা করলে, বন্ধুরা অন্তত আমাকে জানাত। কিন্তু এখন তারা সেটাও করে না। এই বাস্তবতা সত্যিই অনেক কষ্টের, দুঃখের।’ রাশমিকা চান, কর্ম ও ব্যক্তি- দুই জীবনেই সমান মনযোগ দিতে। কিন্তু সেভাবে পারছেন না। এদিকে রাশমিকাকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’

সিনেমায়। এতে তার বিপরীতে দেখা গেছে বলিউড সুপারস্টার সালমান খানকে। মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও এর আগে মুক্তিপ্রাপ্ত রাশমিকার ‘পুষ্পা’, ‘পুষ্পা-২’, ‘অ্যানিমেল’ ও ‘ছাভা’ নামের সিনেমাগুলো দারুণ ব্যবসা সফল হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি