ভাটারায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

ভাটারায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
রাজধানীর ভাটারা থানাধীন নুড়ের চারা এলাকার একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটেছে। এই বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, গৃহকর্তা হালিম শেখ (৫০) তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫), তাঁর ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাদের। আহতদের হাসপাতালে নিয়ে আসা সাগর আহমেদ জানান, আজ রাতের দিকে আমার মামি রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালানো মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে আমার মামা-মামি, মামাতো ভাই ও আমার খালা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। আমরা ধারণা করছি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিল। তাই এই বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ রাতের দিকে ভাটারা এলাকা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তাদের ড্রেসিং চলছে তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব নয়। তাদের সবার অবস্থাই আশঙ্কাজন। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে