কমপ্লিট শাটডাউনে আখাউড়া স্থলবন্দরে প্রভাব পড়েনি – ইউ এস বাংলা নিউজ




কমপ্লিট শাটডাউনে আখাউড়া স্থলবন্দরে প্রভাব পড়েনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মীদের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ চললেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। শনিবার যথারীতি ভারতে পণ্য রপ্তানী হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে করে ১৬০ টন মাছ এবং তিনটি ট্রাকে ৯০ টন ময়দা ভারতে রপ্তানি হয়েছে। স্থলবন্দরের ব্যবসায়ী নেসার আহমেদ ভূঁইয়া জানান, শাটডাউনের কারণে যেসব পণ্যের কাগজপত্র শুক্রবার সম্পন্ন ছিল, সেগুলোই রপ্তানি করা হয়েছে। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সারা দেশের মতো আখাউড়াতেও শাটডাউন পালিত হলেও স্থলবন্দরের কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। শুক্রবারের প্রস্তুত কিছু ট্রাক পণ্য নিয়ে আজ সকালে ভারতে গেছে। এছাড়া যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। তবে আজ কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতিতে থাকায় নতুন কোনো কাগজপত্রে স্বাক্ষর

করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায়