ধর্মঘট প্রত্যাহার, ৪৫ ঘণ্টা পর পাবনা-ঢাকা বাস চলাচল শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

ধর্মঘট প্রত্যাহার, ৪৫ ঘণ্টা পর পাবনা-ঢাকা বাস চলাচল শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
সিরাজগঞ্জের শাহজাদপুর মোটর মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরসহ মহাসড়কে নানা প্রতিবন্ধকতার প্রতিবাদে পাবনা থেকে ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবনার জেলা প্রশাসক ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য ডাকা পাবনা-ঢাকা রুটে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার পর জেলা প্রশাসক স্যারের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। তিনি সকল সমস্যার সমাধান করার কথা বলেছেন। মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনকে ডাকা হয়। আজ সকাল থেকে পাবনা-ঢাকা রুটে গাড়ি চলাচল

শুরু হয়েছে। আমরা আশা করি সকল সমস্যার সমাধান হবে। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার ধর্মঘট থাকায় পাবনা থেকে ঢাকাগামী যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। বাস না পাওয়ায় অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ভিন্ন ভিন্ন যানবাহনে ঢাকায় ফিরেছেন। অনেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাস কাউন্টারে এসে গাড়ি চলাচল বন্ধ দেখে বাড়িতে ফিরে গেছেন। অনেকের বেশি জরুরি থাকায় সিএনজিচালিত অটোরিকশা করে বেড়ার কাজিরহাট ফেরিঘাট হয়ে মানিকগঞ্জ হয়ে কর্মস্থলে ফিরেছেন। আবার অনেকে অফিস থেকে ছুটি নিয়ে গাবতলী বাস টার্মিনালে এসে পাবনার গাড়ি বন্ধ দেখে আরিচা হয়ে কাজিরহাট ফেরিঘাট হয়ে পাবনায় আসেন। পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার করা

হয়েছে। আজ সকাল ৬টা থেকে আগের নিয়মেই দূরপাল্লার বাস ঢাকায় যাচ্ছে। পাবনার ডিসি স্যার ও সিরাজগঞ্জের ডিসি স্যার সমাধানের দায়িত্ব নেওয়ায় আমরা সম্মিলিতভাবে বসে গতকাল রাতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’ পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আপনাদের (সাংবাদিক) ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ফোনের মাধ্যমেই আমি জানতে পেরে তাৎক্ষণিক সমাধান করেছি। মোটর মালিকরা বাস চলাচল বন্ধ করে নিজেরাই সমাধানের চেষ্টা করেছেন। এটা না পেরে রাজনৈতিক নেতাদের দিয়ে সমাধানের চেষ্টা করেও পারেনি। এরপর আমি বিষয়টি জানতে পেরে ওদের সঙ্গে মিটিং করে বাস ধর্মঘট প্রত্যাহার করেছি। সিরাজগঞ্জের ডিসির সঙ্গে কথা বলেছি যে, যদি তারা গাড়ি আটকায় তাহলে আমি সেনাবাহিনী দিয়ে গাড়ি পারাপারের ব্যবস্থা

করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর