সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে বৃহস্পতিবার দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর রোববার (২২ জুন) পূর্বঘোষিত অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করছে সচিবালয়ের কর্মচারীরা। আর সেই ব্লকেড কর্মসূচি থেকে এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে অধ্যাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত না আসায় আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কলম বিরতি ঘোষণা করা হয়েছে ব্লকেড কর্মসূচি থেকে। সচিবালয়ে বিক্ষোভ মিছিল করছেন কর্মচারীরা এর আগে গত বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন কর্মচারীরা। পরে সমাবেশ থেকে অধ্যাদেশ বাতিলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে অধ্যাদেশ বাতিল না হয়, তাহলে রোববার থেকে অর্থ মন্ত্রণালয়ে

ব্লকেড কর্মসূচি পালন করবেন কর্মচারীরা। কোনো উপদষ্টো অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলে তার পদত্যাগ দাবি করা হবে। উল্লেখ্য, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর আগে ২২ মে উপদষ্টো পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। ২৪ মে থেকে আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন। তারা অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসাবে অবহিত করছেন। ঈদের ছুটির পর সোমবার (১৬ জুন) ফের আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। যা আজ রোববারও অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক