ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হচ্ছেন ইমরান হায়দার। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হচ্ছেন। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্রে বিষয়টি জানা গেছে। ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ছিলেন সৈয়দ আহমেদ মারুফ। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে যোগ দেন। এরপর গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন তিনি। তখন এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। বাংলাদেশ ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা