টি-টোয়েন্টিতে উইন্ডিজের আরও একটি রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

টি-টোয়েন্টিতে উইন্ডিজের আরও একটি রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আরও একটি রেকর্ড গড়েছে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ২৫৬ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২৩ সালের ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রানের রেকর্ড গড়ে উইন্ডিজ। তবে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক জিম্বাবুয়ে। তারা গত বছরের ২৩ অক্টোবর গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে ৩৪৪ রানের পাহাড় গড়ে। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছে নেপাল। তারা ২০২৩ সালে মঙ্গলিয়ার বিপক্ষে ৩১৪ রানের রেকর্ড গড়ে। এই তালিকায় তৃতীয় পজিশনে আছে ভারত। গত বছরের ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। রোববার আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে

টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ওয়েষ্ট ইন্ডিজ। দলের হয়ে ইভিন লুইস ৪১ বলে ৭টি চার আর ৮টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন। ২৭ বলে ৫১ রান করেন অধিনায়ক শাই হোপ। ২২ বলে ৪টি চার আর সমান ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে কেসি কার্টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া