স্কুল শিক্ষক, ঝাড়ুদারদের নিয়ে বিশ্বকাপে চলে এসেছে নিউজিল্যান্ডের এই দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

স্কুল শিক্ষক, ঝাড়ুদারদের নিয়ে বিশ্বকাপে চলে এসেছে নিউজিল্যান্ডের এই দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
ক্লাব বিশ্বকাপ মানেই বড় বড় ক্লাব, বড় বড় তারকা। কিন্তু সেই দুনিয়ায় একেবারেই আলাদা গল্প নিয়ে এসেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। তারা কোনো পুরোদস্তুর পেশাদার ক্লাব না। দলের খেলোয়াড়দের কেউ স্কুল শিক্ষক, কেউ রিয়েল এস্টেট এজেন্ট, কেউবা ছাদ পরিষ্কার করেন বা সফট ড্রিঙ্কস বিক্রি করেন। এই টুর্নামেন্টে খেলতে তারা নিজেদের চাকরি থেকে এক মাসের ছুটি নিয়েছেন। আজ রোববার তারা খেলতে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে। অকল্যান্ড সিটির জেনারেল ম্যানেজার গর্ডন ওয়াটসন বলেন, ‘এটা আমাদের জন্য একটা রোমাঞ্চকর যাত্রা। আমরা সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ কিছু করতে যাচ্ছি এমন এক ইভেন্টে, যা হবে মহাকাব্যিক।’ ওয়াটসন বিশ্বাস করেন, মধ্য

যুক্তরাষ্ট্রের মানুষ, বিশেষ করে টেনেসির চাটানুগায় তাদের দলের সঙ্গে একটা সংযোগ খুঁজে পাবেন। কারণ এই শহরেই অকল্যান্ড তাদের ঘাঁটি বানিয়েছে। তিনি বলেন, ‘আমরা আন্ডারডগের মধ্যেও আন্ডারডগ। আমাদের দলে রিয়েল এস্টেট এজেন্ট আছে, সফট ড্রিঙ্কস বিক্রেতা আছে, স্কুল শিক্ষক আছে। এরা অনেক ত্যাগ স্বীকার করে সপ্তাহে তিনটা করে ম্যাচ খেলে।’ এই টুর্নামেন্টটা কোনো ব্যক্তিগত অর্জনের লোভে খেলতে আসেনি দলটা। এখানে তাদের উদ্দেশ্যটা বেশ মহৎ। ক্লাব বিশ্বকাপ থেকে যেকোনো প্রাইজমানি পেলেই তারা সেটা কাজে লাগাবে তাদের কমিউনিটির জন্য। পরিকল্পনা আছে, মাউন্ট রসকিল ইন্টারমিডিয়েট স্কুলের সঙ্গে মিলে আধুনিক স্পোর্টস ফ্যাসিলিটি তৈরি করার। উদ্দেশ্য, মাঠের ভেতর আর বাইরে তরুণদের গড়ে তোলা। ওয়াটসন বলেন, ‘আমাদের ক্লাবের সবচেয়ে

গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দীর্ঘমেয়াদি টিকে থাকা। এই ধরনের টুর্নামেন্টে খেলা আমাদের কাজকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা চাই, ভবিষ্যতে একটি অল-ওয়েদার মাঠ তৈরি করতে। এটা শুনতে ছোট একটা প্রজেক্ট মনে হলেও, আমাদের কাছে এটা অনেক বড়।’ টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও তারা অন্তত ৩.৫৮ মিলিয়ন ডলার পুরস্কার পাবেই। আর যারা চ্যাম্পিয়ন হবে, তাদের জন্য আছে ১২৫ মিলিয়ন ডলার। এই নিয়ে অকল্যান্ড সিটির ১২তম ক্লাব বিশ্বকাপ। ওসেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে তারা টানা চার বছরের র‍্যাঙ্কিং বিবেচনায় জায়গা করে নিয়েছে। এবারের ৩২ দলের মধ্যে একমাত্র অ-পেশাদার দল তারাই। তাদের গ্রুপটা আবার সবচেয়ে কঠিন – বায়ার্ন মিউনিখ, পর্তুগালের বেনফিকা আর আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। দলের ফরোয়ার্ড

হ্যারিস জেব বলেন, ‘এই বিষয়টা আমাদের মাথায় ছিল বছরের শুরু থেকেই। এখন আমরা দিন গুনছি। হ্যারি কেইন, জামাল মুসিয়ালাদের বিপক্ষে খেলাটা আমাদের স্বপ্ন। ছোটবেলায় ওদের খেলাই দেখেছি। এখন ওদের বিপক্ষে খেলব।’ এই দলের খেলোয়াড়েরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজেদের মূল চাকরি করেন, সপ্তাহে চারদিন রাতে অনুশীলন করেন এবং সপ্তাহান্তে ম্যাচ খেলেন। ফরোয়ার্ড রায়ান ডি ভ্রিস এ প্রসঙ্গে বলেন, ‘এটা আমাদের অনেকের জন্যই কঠিন। কেউ কেউ বাবা, সন্তানদের খুব কম সময় দেখতে পান। সকালে দেখা হয়, রাতে বাড়ি ফেরেন ৯টা বা ১০টার দিকে। তারপর আবার একই রুটিন। এটা ত্যাগ, যা আমরা খেলোয়াড় হিসেবে করি। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পেরে

আমরা কৃতজ্ঞ ও গর্বিত। আমরা একমাত্র অপেশাদার দল, এটা কঠিন ঠিকই। কিন্তু এটাই আমাদের যাত্রা, আর আমরা প্রতিটা পদক্ষেপ উপভোগ করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল