কাবরেরাকে সরিয়ে ১৮ কোটি মানুষকে মুক্তি দিতে চাই, বললেন বাফুফে সদস্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫
     ৬:২৯ অপরাহ্ণ

কাবরেরাকে সরিয়ে ১৮ কোটি মানুষকে মুক্তি দিতে চাই, বললেন বাফুফে সদস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ৬:২৯ 87 ভিউ
কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে অসন্তোষ আছে বাফুফেতে, ইঙ্গিত মিলছিল সিঙ্গাপুর ম্যাচের আগেই। সেটা আবার একটি বিষয় নিয়ে নয়, নানা বিষয়ে তার প্রতি অসন্তুষ্টি ছিল ফেডারেশনের মাঝে। সেটাই প্রকাশ পেয়ে গেল আজ। কোচ কাবরেরাকে নিয়ে সমালোচনার শেষ নেই অনেক দিন ধরেই। তবে সে সব সমালোচনা এক পাশে রেখেই কাবরেরাকে কোচ হিসেবে রেখে দিয়েছিল ফেডারেশন। এই সিদ্ধান্ত যে সর্বসম্মতিক্রমে এসেছিল, বিষয়টা এমনও নয়। তার ওপর অসন্তোষ ফেডারেশনের ভেতরই ছিল। এবার ভরা সংবাদ সম্মেলনে সেটা বেরিয়ে এল প্রকাশ্যে। কোচের পদত্যাগ চাইলেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। শাহীন জাতীয় দল কমিটির সদস্যও। ভরা মজলিসে তার এমন চাওয়া প্রকাশ পেয়ে যাওয়াটা বিস্ময়ের জন্ম দিয়েছে বেশ। আজ রাজধানীর

একটি কনভেনশন সেন্টারে নিজেদের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। সেখানে শাহীনের দায়িত্ব ছিল অভ্যন্তরীণ অডিট কথা বোলার। তবে তিনি প্রথমেই জাতীয় দলের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন। তিনি বলেন, ‘জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাচ্ছি। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে এটা চাইছি। কাবরেরার পদত্যাগের মাধ্যমে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাইছি।’ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। সে ম্যাচে প্রথাগত স্ট্রাইকার না খেলানো, শেষ দিকে অদ্ভুতুড়ে কৌশলে দলকে খেলানো, দিনকয়েক আগে বড় ধাক্কার মধ্য দিয়ে যাওয়া গোলরক্ষক মিতুল মারমাকে গোলমুখে রাখা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এরপর দিন কাবরেরা কোনো

জবাবদিহি না করেই চলে যান নিজ দেশ স্পেনে। তার ছুটি নিয়েও অসন্তোষ আছে বেশ। চলতি বছর মার্চ থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ৩০ দিনও বাংলাদেশে থাকেননি তিনি। এমনকি ফুটবলের ভরা মৌসুমে তিনি ছিলেন ছুটিতে। ফলে তার দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন দেশের ফুটবল কোচেরা। সব মিলিয়ে তার প্রতি অসন্তোষটা ক্রমেই বেড়ে যাচ্ছিল। এবার সে ক্ষোভটা উগরে দিয়েছেন খোদ জাতীয় দল কমিটির সদস্য শাহীন। তবে বিষয়টা যেমন গণমাধ্যমে বিস্ময়ের জন্ম দিয়েছে, বাফুফেও ঘটনার আকস্মিকতায় বিব্রত। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ বিষয়ে বলেন, ‘যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করবো।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান